জান্নাত ফাউন্ডেশন সম্পর্কে জানি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন?
সামাজিক ঐক্যবদ্ধতা হলো যে কোন সমাজের একটি মূল ভিত্তি। এ ভিত্তির উপরেই দাড়িয়ে থাকে সমাজের সৌন্দর্য এবং আদর্শ। সামাজিক সংগঠন গুলো সমাজের সর্বোচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ একটি অনুসঙ্গ, প্রতিটি মানুষের জন্য সামাজিক সংগঠন একটি গুরুত্বপূর্ণ বিষয়।
সংগঠন মানুষের নেতিবাচকতা থেকে বেড়িয়ে আসতে সহযোগিতা করে, হতাশা ও দুঃখবোধ থেকে বেড়িয়ে আসতেও মানুষকে সাহায্য করে। চলার পথে একে অন্যকে সহযোগিতা করার মানসিকতা তৈরী করে। জীবনের প্রতি মুহূর্তকে উপভোগ করার পরিস্থিতি ও তৈরী করে দেয় সংগঠন।
আমাদের জান্নাত ফাউন্ডেশন ও একটি অলাভজনক অরাজনৈতিক সংগঠন।
💠 একনজরে জান্নাত ফাউন্ডেশনের কার্যক্রমগুলো জেনে নিন
✅ অসহায় মানুষ ও সুবিধা বঞ্চিত শিশুদের সাহায্য করা
✅ উদ্যোক্তা প্রশিক্ষণ, উদ্যোক্তা তৈরি ও তাদের ব্যবসা প্রসার করতে সহযোগিতা করা
✅ আইটি, প্রযুক্তি, ফ্রিল্যান্সিং ও স্কিল ডেভেলপমেন্ট বিষয়ে ফ্রি কোর্স প্রদান করা
✅ স্বাস্থ্য সচেতনতা, বৃক্ষরোপণ ও মৌলিক ডিজিটাল শিক্ষা প্রদান করা
✅ দেশ ও অসহায় মানুষের প্রয়োজনে যে কোন ধরনের সামাজিক কাজে অংশ গ্রহণ করা।
Comments
Post a Comment